সরকারের উন্নয়নের বিএনপিসহ একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একেক সময় একেক কথা বলে। একবার বলে নির্বাচনে অংশ নেবে আরেক বার বলে নির্বাচনে যাব না। এই হচ্ছে বিএনপির অবস্থা।
শুক্রবার (১ আক্টোবর) বিকাল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদের আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নয়ন জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনের আগে পাকবাহিনী এদেশের মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে রাখতে চেয়েছিল। কিন্তু বাঙালির প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে গোলামির শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ দেশকে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, বাসস্থানসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়নে এক মাইলফলক সৃষ্টি করে যাচ্ছেন।’
বার্তা বাজার/এসবি