ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
থ্যালাসেমিয়া, ক্যান্সার সচেতনতা, রক্তপরীক্ষা এবং বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে সেচ্ছাসেবী সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। দিনব্যাপি ক্যাম্পেইনে তৈরি হয়েছে দেড় শতাধিক নতুন রক্তদাতা।
শুক্রবার (১ অক্টোবর) সকালে নগরীর শেষ মোড় জামতলা এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিষ্টার (প্রকৌশল শাখা) কৃষিবিদ সাইফুর রহমান খালেদ।
দিনব্যাপি ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী ৪শতাধিক মানুষের বিনামূল্যে রক্ত পরিক্ষা এবং ব্লাড গ্রুপিং করা হয়েছে। একইসাথে থ্যালাসেমিয়া, ক্যান্সার থেকে বাঁচতে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দিয়েছে সংগঠনটি।
ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান জানান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি মানব ও মানবতার পাশে ছিলো এখনো আছে ভবিষ্যতেও থাকবে। রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই ক্যাম্পেইন। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে দেড় শতাধিক নতুন রক্তদাতার সন্ধান নিশ্চিত হয়েছে। নিয়মিত রক্তদান করবে বলে জানিয়েছেন তারা।
ক্যাম্পেইনে সংগঠনটির সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় সংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসাইন, নারী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম ঝুমুর, প্রচার সম্পাদক নূর আলম পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বার্তা বাাজর/এসবি