আব্দুল ওয়াহেদ মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল ওয়াহেদ মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাঁশগ্রাম শাহারিয়ার মুসা ক্রীড়া চক্র আয়োজনে ও কুষ্টিয়া এন এস রোড ওয়াল্টন প্লাজার সহযোগীতায় শুক্রবার (১ আক্টোবর) বিকেলে বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্বিদ্যালয় কলেজ মাঠে টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

বাঁশগ্রাম শাহরিয়ার মুসা ক্রীড়া চক্রের সভাপতি মো. আব্দুল মোহাইমেন বাবু’ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হামিদুল হক খান, কুষ্টিয়া এন এস রোড ওয়াল্টন শাখার ম্যানেজার মোঃ ফয়সাল মিয়া সহ প্রমুখ।

টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় পাবনা জেলার রূপপুর আর এফ সি ক্লাব ও ঝিনাইদহ জেলার কাতলাগাড়ি যুব সংঘ ক্লাব অংশ নেয়। খেলার প্রথমার্ধের মাত্র ৩০ সেকেন্ড আগে আর এফ সি ক্লাবের ৭ নং জার্সির খেলোয়ার দিয়ন মাঝ মাঠ থেকে ফ্রি কিক করে প্রথম গোল করে দলকে এগিয়ে নেই। এরপর দ্বিতয়ার্থে আর কোন দল করতে পারিনি। ফলে এক গোলের ব্যবধানে কাতলাগাড়ি যুব সংঘ ক্লাবকে পরাজিত করে বিজয়ী লাভ করেন রূপপুর আর এফ সি ক্লাব।

মোশারফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর