অবৈধভাবে বালু উত্তোলন: লিখিত অভিযোগ দিয়েও সুফল পাননি মুক্তিযোদ্ধা
ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলণ বন্ধের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও সুফল মিলছেনা বলে অভিযোগ করেছেন এক অসহায় মুক্তিযোদ্ধা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের।
ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারী জানান, গত ২২ সেপ্টেম্বর একই গ্রামের হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদারের যোগসাজসে তার (শাহ আলম) বেপারীর মাছের ঘের সংলগ্ন হেলাল চোকদারের পুকুর থেকে বালু উত্তোলণ শুরু করে। একইদিন বিকেলে অবৈধ ড্রেজার বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ করা হয়।
ওইদিন সন্ধ্যায় চাঁদশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলণ বন্ধ করে দেয়। পরবর্তীতে শুক্রবার (০১ অক্টোবর) ভোরে চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে ওই স্থান থেকে পূনরায় বালু উত্তোলণ শুরু করা হয়।
তিনি (মুক্তিযোদ্ধা শাহ আলম) আরও জানান, শুক্রবার (১ আক্টোবর) ভোর থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও রহস্যজনক কারনে অবৈধ বালু উত্তোলণ বন্ধে কেউ এগিয়ে আসছেনা। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অবৈধ ড্রেজার বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
আরিফিন রিয়াদ/বার্তা বাজার/এসবি