রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র্যালী ও সভা
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হার আয়োজনে বর্ণাঢ্য র্যালী, সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০১ অক্টোবর) শহরের নতুন বাজারের খেজুর তলা নামক স্থানে প্রবীণ ও প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এলাকার ৫ জন প্রবীণ ও ১০ প্রতিবন্ধীর হাতে সহায়ক উপকরণ তুলে দেন রায়পুর পৌরসভা মেয়র।
মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রবীণদের জন্য বয়স্ক ভাতা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা শতভাগ ব্যবস্থ্যা করেছেন। তাদের সুযোগ – সুবিধা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। রায়পুর পৌরসভা সবসময়ই প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এতে সভাপতিত্ব করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুল ইসলাম রিংকু।
ওসমান গণি/বার্তা বাজার/এসবি