ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর ওয়ারী ও মতিঝিল এলাকায় তদারকি ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ৪ জুলাই ২০১৯ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুর জব্বার মণ্ডল এই অভিযান পরিচালনা করেন।

আব্দুল জব্বার মণ্ডল জানান, ঢাকা মহানগরীর ওয়ারী ও মতিঝিল এলাকায় তদারকি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে জনপ্রিয় ফার্মেসীকে ১০ হাজার টাকা, পিন্টু ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ দই, মিষ্টি ও রসমালাই মেয়াদোত্তীর্ণের তারিখ উঠিয়ে দিয়ে বিক্রির অপরাধে ফুল কলিকে ৫০ হাজার টাকা এবং অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে হাড়ি গোস্তকে ২০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত তদারকি কাজে সংশ্লিষ্ট থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর