দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৩১ জনে। গতকাল ২৩ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে নতুন করে আরও ৮৪৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৮৬০ জনের।
শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬০ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব