ধামইরহাটে মুদি দোকানে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁর ধামইরহাটে এক মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সমস্ত মালামাল পুরে ছাই হবার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ওই দোকান মালিক।

শুক্রবার (১ অক্টোবর) ভোরে উপজেলার ১নম্বর ধামইরহাট ইউনিয়নের অর্ন্তগত মইশড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার আগের দিন ওই এলাকার আবুল করিমের ছেলে মো. জুয়েল রানা (২৫) আনুমানিক রাত ১০টার সময়ে দোকান বন্ধ করে তার দোকান সংলগ্ন বাসায় যায়। পরদিন ভোরে দেখেন দোকানের সমস্ত মালামাল আগুনে জ্বলছে। দোকানের ভিতরে পেট্রোল তেল থাকায় অগ্নিকান্ডে দোকানের কোন কিছু রক্ষা করা সম্বভ হয়নি। এসময় অগ্নিকান্ডে দোকানে থাকা নগদ অর্থ টিভি, ফ্রিজসহ দোকানের সকল মালামাল আগুনে পুরে যায়। এতে দোকান মালিকের প্রায় ৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এমন ঘটনার পরে ভুক্তভোগী পরিবারটি অনেকটা ভেঙে পরেছে।

ধামইরহাট থানার ওসি কে.এম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত ওই দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুণের সুত্রপাত ঘটেছে বলে জানা গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর