জয়পুরহাটে র্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ১২

জয়পুরহাটে র্যাবের পৃথক অভিযানে ১২জন মাদকসেবী ও জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহর ও শহরের বাহিরে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট শহরের সুইপার পট্টিসংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়পুরহাট পৌর এলাকার বিভিন্ন মহল্লার মো. আবু রায়হান রাসেল (২৯), মো. শফিকুল ইসলাম (২৮), মো. শাহীন আলম (১৮), মো. রায়হান হোসেন (১৮), মো. এজাজ (২২)।

অন্যদিকে আরেকটি অভিযানে পরিচালনা করে ওই রাতেই সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পাথুরিয়া এলাকা হতে জুয়া খেলার সময় ৭জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট সদর থানার পাথুরিয়া ও খঞ্জনপুর এলাকার মো. জোবাইদুল ইসলাম (৪০), মো. মুসা (২৭), শ্রী নয়ন চন্দ্র (৩৮), মো. আ. রশিদ (৪৫), মো. মিলন (৩২), পিতা-মো. আলীমুদ্দিন, মো. কালাম মো. মমিন (২৮)।

পরে এসব আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রকাশ্য জুয়া আইন অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মিলন রায়হান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর