রায়পুরায় ১০ ইউপিতে ভোট গ্রহণ ১১ নভেম্বর

নরসিংদীর রায়পুরা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশন এই মর্মে তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলার আমীরগঞ্জ, হাইরমারা, চরসুবুদ্ধি, শ্রীনগর, বাশঁগাড়ি, চরমধুয়া, মির্জানগর, মির্জাচর, নিলক্ষা ও পাড়াতলীলী এই ১০ ইউনিয়নে ১১ নভেম্বর ভোট গ্রহণ হবে।

রায়পুরা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। যাচাই বাছাই ২০ অক্টোবর। প্রার্থিতা প্রত‍্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ১০৮ জন।

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সুমন মিয়া বলেন, ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত ভোটার তালিকায় যাদের নাম হালনাগাদ করা হয়েছে তারাই ভোট দিতে পারবেন। ১১ নভেম্বরের নির্বাচন সম্পন্ন করতে সকল প্রসতুতি আমরা নিয়েছি

রেজাউল করিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর