পাবনায় আ.লীগ নেতা আবুল কাশেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে সুজানগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন উজ্জামান শাহিন পরিচালনায় বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এ সময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জালাল বিশ্বাস সহ আওয়ামীলীগ নেতাকর্মীরা।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

মো: মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর