টঙ্গীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ২০০পিছ ইয়াবাসহ মাদক কারবারি সোহেল খান (২৮) কে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি সোহেল দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিলো। গতকাল রাতে বিপুল পরিমাণ ইয়াবা সরবরাহ করছে সে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম জানান, গ্রেফতারকৃত সোহেলের নামে টঙ্গী পশ্চিম থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর