নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বাড়িতে চুরি

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আসাদ-উজ-জামান মুন্সীর বাড়িতে দরজার ছিটকিনি ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় শহরের মহিষখোলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আসাদ-উজ-জামান মুন্সী বলেন, ‘বাড়ির কাজ চলমান থাকায় রাতে পাশের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে দুটি আলমারি ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা এবং সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।’

সদর থানার ওসি শওকত কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর