সুইসাইড নোট লিখে অভিনেত্রীর আত্মহত্যা

বেঙ্গালুরুর শহরতলিতে মায়ের কাছে ক্ষমা চেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কন্নড় অভিনেত্রী সৌজন্য। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, সৌজন্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সৌজন্যর বয়স হয়েছিল ২৫ বছর। আত্মহত্যার আগে তিনি ৪ পাতার সুইসাইড নোট লিখে গেছেন। এগুলো যথাক্রমে ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর লেখা হয়েছিল। এই সিদ্ধান্তের জন্য তিনি কাউকে দোষারোপ করেননি। বরং নিজেকেই আত্মহত্যার জন্য দায়ী করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজের মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

সৌজন্য তার সুইসাইড নোটে জানান, সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে তিনি গত কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন। এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর