ঢাবির হলের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত বৃদ্ধার আনুমানিক বয়স সত্তরোর্ধ্ব।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেয়ালের পাশ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শুনেছি, ওই নারী বেশ কিছুদিন ধরে ওই এলাকাতেই থাকতেন। ওখানেই ঘুমাতেন। বৃদ্ধ নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাম-পরিচয় জানা যাবে। ওই নারীর পরনে ছিল পুরোনো একটি ময়লা শাড়ি।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর