মমেকের করোনার ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ‍্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিন জন মারা গেছেন।

শুক্রবার (১ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৭ জন রোগী ভর্তি আছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর