রামেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী ও নওগাঁর একজন করে আছেন। মৃতদের মধ্যে দুইজনই করোনা উপসর্গ নিয়ে মারা যান।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৮৫ জন। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর