চালু হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল

দীর্ঘ ৪৮ দিন বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হচ্ছে আগামী সোমবার (৪ অক্টোবর)।

শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশেষজ্ঞ টিম দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটটি পরিদর্শন শেষে পদ্মায় স্রোতের গতি ফেরি চলাচল উপযোগী মনে করেছেন। তাই সোমবার পরীক্ষামূলকভাবে এই নৌরুটে ফেরি চালু করার সিদ্ধান্ত হয়েছে।

আগামী সোমবার (৪ অক্টোবর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষামূলক ট্রিপ হবে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর