বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বেড়েছে নতুন শনাক্ত রোগী। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ৮৫ হাজার।
শুক্রবার (১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৯ জনের। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৯৬ হাজার ৪০৮ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ব্রাজিল-মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ ৯৬ হাজার।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৯২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাড়ে ৫ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৪৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৬ হাজার ৮৪৩ জন মারা গেছেন।
বার্তা বাজার/অমি