একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে যুবলীগ: পরশ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপরাজনীতির আবর্জনা সরিয়ে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসুচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে তিনি এ মন্তব্য করেন।

পরশ বলেন, যারা ঘুষ গ্রহণ করে, অনৈতিক কাজ করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অপপ্রচার-গুজব সন্ত্রাস চালায়- সেইসব আবর্জনা পরিস্কারে যুবলীগকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা রূপে গড়ে তুলতে, বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে শত প্রতিকূলতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই অদম্য অগ্রযাত্রায় যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে সমাজের জঞ্জাল সরিয়ে আদর্শিক সহযাত্রী হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।

যুবলীগের আয়োজিত এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে বিডি ক্লিন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর