মহাসচিবকে মুক্ত করতে বিএনপির জোট ছাড়ছে খেলাফত মজলিস!

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করার সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছে খেলাফত মজলিশ। শুক্রবার (১ অক্টোবর) দল্টির মজলিশে শুরার বৈঠকে এম্ন সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, রাজধানীর পল্টনে অবস্থিত দলটির আজকের বৈঠকে বিএনপির সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

খেলাফত মজলিসের একাধিক নেতা জানায়, সরকারের চাপ ও দলের মহাসচিব আহমদ আব্দুল কাদেরকে মুক্ত করাই এখন তাদের লক্ষ্য। তাই ভিন্ন কৌশলে হাঁটতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি সামনের জাতীয় নির্বাচনেও তারা ভিন্ন কিছু নিয়ে চিন্তা করছে।

দলটির নেতারা জানান, ২০১৯ সালেই মজলিসে শুরার বৈঠকে বিএনপির জোট থেকে বের হয়ে আসার মৌলিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ওই সিদ্ধান্ত চুড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ১৯ সালের বৈঠকে জোট ত্যাগের মতামত এসেছিলো। তা এখনো অব্যাহত আছে। শুক্রবার শুরার বৈঠকই সিদ্ধান্ত হবে। তবে আগাম কিছু বলা যাচ্ছে না।

এর আগে জোটের শরিকদের মূল্যায়ন না করাসহ বেশ কয়েকটি কারণ দর্শিয়ে ১৪ জুলাই বিএনপির সঙ্গ ছাড়ে জমিয়তে উলামায়ে ইসলাম। ১৮ জুলাই থেকেমুক্তি পেতে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন পর্যন্ত অধিকাংশ নেতাই জামিনে মুক্ত রয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর