ধামাকার সিইওসহ দুইজনের রিমান্ড মঞ্জুর

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় প্রতারণা মামলায় র‌্যাব-১-এর হাতে গ্রেফতার ওই প্রতিষ্ঠানের সিইও মো. সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর সিএমএম আদালত ।

গ্রেফতারকৃত ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালতের নির্বাহী হাকিম মো: ইকবাল হোসেন এ আদেশ দেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম জানান, ‘গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে তুলে পুলিশ তাদের সাতদিনের রিমান্ড চাইলে আদালত ২ দিন করে রিমান্ড দেন।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর