তরুণীর ভিডিও টিকটকে দেওয়ায় বখাটে আটক

বগুড়ার ধুনটে যাওয়ার পথে ছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটকে ছেড়ে দেয় খোকন মিয়া (৩৮) নামে এক বখাটে। পরে ওই ছাত্রীরা থানায় গিয়ে অভিযোগ দিলে ওই বখাটেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌকবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা-বাহালগাছা এলাকা থেকে ওই বখাটেকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় জানা যায়, বখাটে খোকন মিয়া ধুনট উপজেলার চৌকবাড়ীর বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে। এক সন্তানের জনক এবং পেশায় একজন ডিসের ব্যবসায় খোকন। গত মঙ্গলবার কয়েকজন ছাত্রী স্থানীয় পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। তখন বখাটে খোকন মিয়া তাদের ছবিগুলো ভিডিও করেন।

ছাত্রীরা ভিডিও ধারণের কারণ জানাতে চাইলে খোকন তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। খোকন ছাত্রীদের ওই ছবি বৃহস্পতিবার সোস্যাল মিডিয়া টিকটকে প্রকাশ করেন। পরে ছাত্রীরা থানায় গিয়ে পুলিশের কাছে নালিশ করেন।

ছাত্রীরা থানায় অভিযোগ করেছেন, তারা কয়েকজন মিলে হেঁটে স্কুলের কাছে পৌঁছলে খোকন মিয়া তাদের পিছন থেকে ভিডিও ধারণ করে টিকটকে ছেড়ে দেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সহপাঠীরা ভিডিওটি দেখে তাদেরকে তিরস্কার করে। তারা নিরুপায় হয়ে বিকালে অভিভাবকদের সঙ্গে নিয়ে ধুনট থানায় মৌখিক অভিযোগ দেন। এর প্রেক্ষিতে পুলিশ বখাটে খোকনকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ‘স্কুলছাত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর