রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন নিহ্যের ছোট ভাই হাবিবুল্লাহ।
মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ জানান, বৃহস্পতিবার রাতে নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলায় নির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।
এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাশিয়ায় নিজের অফিসে সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নিহত হন মুহিবুল্লাহ। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে তাকে জানাজা শেষে দাফন করা হয়।
বার্তা বাজার/এসজে