নিবন্ধন পাওয়ায় তরঙ্গ নিউজের সম্পাদককে বার্তা বাজার’র সম্পাদকের শুভেচ্ছা
সরকারি নিবন্ধন পাওয়ায় অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজের প্রকাশক ও সম্পাদক আব্দুল ওয়াদুদকে শুভেচ্ছা জানিয়েছেন বার্তা বাজারের প্রকাশক ও সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সত্য প্রকাশে সর্ব প্রথম’ প্রতিপাদ্য নিয়ে তরঙ্গ নিউজ একটি অনলাইন সংবাদ মাধ্যম হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে যেভাবে গণমাধ্যমিক ভূমিকা পালন করে আসছে এজন্য সত্যিই আমি গর্ববোধ করি। তরঙ্গ নিউজের সম্পাদকসহ সকল কলাকুশলী ও পাঠককে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে ভালোবাসা দিয়ে সংবাদ মাধ্যমটিকে আগলে রাখার জন্য।
এদিকে আব্দুল ওয়াদুদ বাবুর সাথে আলাপ হলে তিনি জানান, গণমাধ্যম হিসেবে আজকে তরঙ্গ নিউজ স্বীকৃতি পেয়েছে। এটা কোনো ব্যক্তিগত অর্জন না। আমি মনে করে আমাদের বার্তা কক্ষ থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের পাঠক পর্যন্ত সবাই এই অর্জনের ভাগীদার। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার কাছে প্রত্যাশা আগামী দিনগুলোতেও সবার কাছে ইতিবাচক সাড়া পাবো।
উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা তরঙ্গ নিউজ সারাদেশেই তাদের সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এবার তাদের সরকারি নিবন্ধন প্রাপ্তি নতুন মাত্রা যোগ করেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে আরও ২৩টি অনলাইন ও ৬২টি পত্রিকার নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। এই তালিকায় জায়গা করে নিয়েছে তরঙ্গ নিউজও। এর আগে দুই ধাপে মোট ৮৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের দিয়েছিল তথ্য মন্ত্রণালয়।
নতুন নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত ২৩টি অনলাইন পোর্টাল হলো-
১। আজকের সিলেট ডট কম
২। ল’ইয়ারস ক্লাব বাংলাদেশ ডট কম
৩। তরঙ্গ নিউজ ডট কম
৪। পল্লী নিউজ ডট কম
৫। টেকশহর ডট কম
৬। এবিসিবার্তা ডট কম
৭। কর্পোরেট সংবাদ ডট কম
৮। শেয়ার বিজনেস ২৪ ডট কম
৯। ঢাকা রিপোর্ট ২৪ ডট কম
১০। রিপোর্ট ৭১ ডট কম
১১। নিউ টার্ন ডট কম
১২। বিএননিউজ২৪ ডট কম
১৩। বাংলা ধারা ডট কম
১৪। মতপাট ডট কম
১৫। সিলেট প্রতিদিন ২৪ ডট কম
১৬। উলিপুর ডট কম
১৭। ঢাকা টূডে ডট কম
১৮। ডায়মন্ড নিউজ ২৪ ডট কম
১৯। বৈশাখী নিউজ ২৪ ডট কম
২০। শ্যামল বাংলা ২৪ ডট কম
২১। বিজনেস আওয়ার ২৪ ডট কম
২২। দৈনিক বার্তা ডট কম
২৩। প্রতিদিনের চিত্র বিডি ডট কম
বার্তা বাজার/এসজে