আজিজনগর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা
স্বামীর জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে বিচার নিয়ে যাওয়া গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বান্দরবান লামা উপজেলার আজীজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (নারী ও শিশু মামলা নং পিটি-৪৯/২০২১)
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর’২১) বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে চেয়ারম্যান জসিম উদ্দীন (৪৮) কে ১নং মোস্তাক আহমদ (৩৫) কে ২নং ও সাইফুল ইসলাম (৩৫) কে ৩নং আসামি করিয়া মামলাটি দায়ের করেন এক গৃহবধূ।
মামলা সূত্রে জানা যায়, অভিযোগ কারী গৃহবধূ স্বামীর জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে ১নং আসামি চেয়ারম্যানের নিকট বিচার দায়ের করিলে বিগত ২ অক্টোবর’২০ বিকাল ৪’ঘটিকার সময় বাদিনীকে ঘটনাস্থল বোর্ড অফিসে উপস্থিত হওয়ার জন্য বলিলে ঠিক সময়ে উপস্থিত হন। কিন্তু চেয়ারম্যান রাত ৮ঘটিকার সময় এসে তার কার্যালয় সংলগ্ন ব্যক্তিগত কক্ষে ঢুকে বসেন এবং ৩নং আসামীর মাধ্যমে গৃহবধূকে তলব করেন। গৃহবধূর স্বামী সাথে ঢুকতে চাইলে ২নং আসামি তাকে বাহীরে অপেক্ষা করতে বলেন।
গৃহবধূ কক্ষে ঢুকলে চেয়ারম্যান তার স্বামীর জমি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান করে দিবে বলে গৃহবধূর সাথে অশ্লীল ও যৌন হয়রানীকর কথাবার্তা বলিতে থাকে। গৃহবধূ তা এড়িয়ে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে টানা হেচড়া করিয়া ধর্ষণের চেষ্টা করেন এবং ছবি তোলেন।
এছাড়া তার বুকে ও লজ্জাস্থানে হাত দিয়ে ধস্তাধস্তি করিলে তার চিৎকার শুনে বাহীরে থাকা স্বামী ও স্বামীর বড় ভাই রুমে ঢুকতে চাহিলে ১নং আসামির হাতে থাকা লোহার রড দিয়ে বাদিনীকে উদ্দেশ্য করিয়া বারি মারিলে তার বাম হাত ভেঙ্গে যায়। ২নং আসামি বাদিনীকে গলা চেপে ধরে। ৩নং আসামি বাদিনীর চুলের মুঠি ধরিয়া টানা হেচড়া করে এবে লাঠি দ্বারা আঘাত করে। তৎপর বাদিনী এবং তার স্বামী ও স্বামীর বড় ভাইকে পরিষদ কার্যালয় হতে বের করে দেয়। মামলা মোকদ্দমায় গেলে খুন করে লাশ গুম করিবে বলে হুমকি দেয়।
মামলা সূত্রে আরো জানা যায়, গৃহবধূ এব্যাপারে মামলা দায়েরের জন্য লামা থানায় গেলে ওসি সাহেব আজ আসেন কাল আসেন বলে সময় ক্ষেপণ করেন। এবং বাদিনীর হাসপাতলের কাগজপত্রাদি ফেরত না দেওয়ার কারণে মামলা করিতে সামান্য বিলম্ব হয়। পরে স্থানীয় থানা হইতে মূল চিকিৎসার ব্যবস্থাপত্র ফেরৎ পাওয়ার পর বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট এডভোকেট জানিয়েছেন, বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।
এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি