অনলাইন ও দৈনিক পত্রিকার আরও মোট ৮৫টি নিউজ পোর্টালের নিবন্ধনের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে
নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত এসব পোর্টালের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
পৃথক আদেশে বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে।
তখন প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে