মোংলা বন্দরে কর্মচারীদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার
মোংলা বন্দরে জেটিতে অ্যাপ্রোন পোশাক ব্যবহার ইস্যুতে সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টায় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব কমান্ডার ফখর উদ্দিন।
তিনি আরও জানান, অনাকাঙ্তি ঘটনা পরবর্তী সন্ধ্যার পর মোংলা বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মধ্যে বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামালের সভাপতিত্বে একটি দ্বিপাকি বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মেদ খাঁন জানান, তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না বিধায় ঘটনা এতদূর গড়ায়। তারা বন্দর এক মূহুর্তের জন্যও বন্ধ থাকুক তা চান না। ইতিমধ্যে দুই জেটি সরদারের লাইসেন্স ফেরত দেয়া হয়েছে এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। উদ্ভুদ পরিস্থিতি নিয়ে যারা বক্তব্য দিয়েছেন যে, তারা কাজ বন্ধ রাখবে, তা ছিল তাদের নিজস্ব বক্তব্য।
সিঅ্যান্ডএফ এজেন্টদের একজন নেতার বক্তব্য ছিল উদ্দেশ্য মূলক ও অসত্য। তাদের অন্য নেতৃবৃন্দ এ বিষয়ের পূণরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
কামরুজ্জামান জসিম/বার্তা বাজার/এসবি