অনুশীলনে চোট পেলেন মুশফিক

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হবে শুক্রবার। পাকিস্তানের বিপক্ষে শেষটা রাঙানোর লক্ষ্য তাদের। এই ম্যাচের শেষ অনুশীলনে চোট পেলেন মুশফিকুর রহিম। নেটে অনুশীলনের সময় তার কনুইয়ে আঘাত করে বল।

বৃহস্পতিবার সকাল ১০টায় অনুশীলনে নামে বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনের দ্বিতীয় ঘণ্টায় নেটে ব্যাটিংয়ে যান তারা। সচরাচর প্রথম সেশনেই ব্যাটিংয়ে চলে যান মুশফিক। আজও তেমনটাই হয়েছিল। কিন্তু বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি।

তার ডান হাতের কনুইয়ে বল আঘাত করে। চোট পাওয়ার পর ড্রেসিং রুমে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বলের আঘাতে তাকে কাতরাতে দেখা গেছে। সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান ফিজিও। সেখানে চলে প্রাথমিক চিকিৎসা।

এই বিশ্বকাপে আগেও একইভাবে আঘাত পান মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পঞ্চম ম্যাচের আগে চোট পান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে লম্বা বিরতি থাকায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগেই সেরে ওঠেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর