বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের কচুগাড়ি বিলে আয়েজিত নৌকা বাইচ প্রতিযোগিতা, লাখো মানুষের মনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। বাঙালীর হারিয়ে যাওয়া প্রায় এই নৌকা বাইচ একদিকে প্রবীন মানুষের মনে যেমন পুরানো স্মৃতি মনে করিয়ে দিয়েছে অন্যদিকে নবীনদের হৃদয়ে এক নতুন অনুভুতির জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থেকে সন্ধা পর্যন্ত উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ী বিলে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের আয়োজনে প্রতিবছরের মতো এবারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, কলার গাছ দিয়ে তৈরি ভুর বাইচ ও চারি বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। প্রতিযোগিতা দেখতে দুর-দুরুান্ত থেকে লাখো মানুষ উপস্থিত হয়।

এ বছর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
নৌকা বাইচের অনুষ্ঠানে মকসেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.রবিউল ইসলাম।

বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল কাফি ও সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, দীর্ঘদিন যাবত কচুগাড়ি গ্রামে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ভুর বাইচ ও চারি বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর এই সময়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এ বছর মাননীয় প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।

ক্লাবের অন্যতম সদস্য লালন ও শান্ত জানান, তাদের ক্লাবের প্রতিটি সদস্য ও এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে এই নৌকা বাই প্রতিযোগিতা সফল করা হয়েছে। তাছাড়াও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ সমাজ সেবক যারা ছিলেন সকলেই সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, হাসানুজ্জামান জয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর