মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ হবে এমপির পরামর্শে

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত মডেল মসজিদগুলোতে সাথণিয় সংসদ সদস্যদের পরামর্শে ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

একইসাথে মডেল মসজিদগুলো যেন ধর্মীয় উগ্রবাদের কেন্দ্র না হয় সেদিকে নজর রাখতেও সুপারিশ করেছে এই কমিটি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতোয় সংসদ ভবনের অনুষ্ঠিত এই বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে আরও সুপারিশ করা হয়, যেন প্রতিটা জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত শেষ করা হয়। পাশাপাশি যেসব মসজিদের কাজ এখনো শুরু হয়নি, দ্রুত সেসব মসজিদের কাজ শুরু করা হয়।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান, মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর