কুড়িগ্রামে ছাত্রলীগের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে হিফজ্ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং ১৬০ জন হিফজ্ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের মোহাম্মাদীয়া জামীয়া মাদরাসায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে হিফজ্ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। এরপর ১৬০ জন হিফজ্ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তারা৷

এ সময় অন্যান্যদের মধ্যে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর-বখ্ত, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ ছাত্রলীগ নেতা সোলাইমান গাদ্দাফি, উৎস, আকাশ, বিন্দু, পলক, হারুন, আরিফ, বিদ্যুৎ, শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুজন মোহন্ত/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর