পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে শিশুর মৃত্যু!

ফ‌রিদপু‌রের সালথায় রাস্তায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে রিয়াদ মাতুব্বর নামে ১০ বছ‌রের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) ২টার দিকে উপজেলার লক্ষণ‌দিয়া মাদ্রাসার নিকটে এই ঘটনা ঘ‌টে। রিয়াদ উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের বড় লক্ষন‌দিয়া এলাকার হা‌ফিজুর মাতুব্ব‌রের ছে‌লে। সে লক্ষণ‌দিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ২য় শ্রেণীর ছাত্র, ক‌রোনা কা‌লীন সম‌য়ে সে স্থানীয় একটি মাদ্রাসা‌তেও ‌লেখাপড়া করেন।

জানা যায়, বৃহস্প‌তিবার দুপুরে রিয়াদ মাতুব্বর (১০) এবং অপর দুই শিশু তার ফুফাতো ভাই রিশাদ মাতুব্বর (৮) ও সা‌মিম মাতুব্বর (৮) এবং রিয়া‌দের এক চাচা খ‌লিলুর রহমান (৪০) পা‌শের এলাকা লক্ষণ‌দিয়া খাতপাড়ায় সুন্ন‌তে খাতনার দাওয়াত খে‌তে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে লক্ষণ‌দিয়া মাদ্রাসার কা‌ছে পাঁকা রাস্তার উপর রিয়াদ তার ফুপা‌তো ভাই রিশাদকে খোঁচা দি‌য়ে দৌঁড় দেয়। দৌঁড় দেওয়ার সময় রাস্তায় নদীর পা‌শে ভাঙ্গা থাকায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে বাম পাজ‌রে আঘাত লে‌গে প‌ড়ে যায়। সেখা‌নে রিয়াদ অজ্ঞান হ‌য়ে পড়‌লে তার চাচাসহ সবাই মি‌লে পা‌নি ঢাল‌তে থা‌কে। এরপর প‌রিবা‌রের সদস‌্যরা এ‌সে পার্শ্ববর্তী নগরকান্দা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানা অফিসার ইনচার্জ মো. আ‌সিকুজ্জামান ব‌লেন, ‘খবর পে‌য়ে আ‌মি নি‌জেই ঘটনাস্থ‌লে যাই। নিহতের প‌রিবারের সা‌থে কথা ব‌লি। মৃত‌্যু নি‌য়ে প‌রিবা‌রের কা‌রো আপ‌ত্তি না থাকায় লাশ দাফ‌নের অনুমতি দেওয়া হয়।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর