সাংবাদিকের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হয়: ওসি লামা থানা

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের বদলিজনিত বিদায় উপলক্ষে লামা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান বলেন সাংবাদিকের কলম মুক্ত হলে সমাজ বা রাষ্ট্র উপকৃত হয়।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এটার কর্মপরিধি যেমন আছে, তেমন কর্মক্ষেত্রও আছে! যেমন আমরা যদি কোনো বিবেকবান মানুষকে কে গলা টিপে ধরি! বলি যে, আপনি এই নিউজ করবেন ওই নিউজ করবেননা। যদি এমনই একটা সিলেবাসে নিয়ে আসি, তাহলে এলাকার বা রাষ্ট্রের যে উন্নয়ন হওয়া দরকার তা হয় না। এজন্য বিশেষ করে আমার সমালোচনা যারা করে, আমি ব্যক্তিগতভাবে তাদের কিছু বলি না। কারণ আমি মনে করিযে এটা আমার ভুল! ওখান থেকে আমার শিক্ষা নেওয়া উচিত।

তবে ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ যাতে কোন সংবাদের শিরোনাম না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বলেছেন এবং সকল সাংবাদিকদের নিয়ে মাসিক কাউন্সিল করার জন্য পরামর্শ দেন তিনি। এছাড়া দীর্ঘদিন পর লামার সাংবাদিক সমাজ লামা সাংবাদিক কল্যাণ সংস্থার ব্যানারে একতাবদ্ধ হওয়ায় আমি আনন্দিত এবং বাংলাদেশ পুলিশ লামা থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে লামা সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য সচিব সাহাব উদ্দীনের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক মো. তৈয়ব আলী, লামা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. তানফিজুর রহমান, মো. কামাল উদ্দীন, মো. কামরুজ্জামান, মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লামা সাংবাদিক কল্যাণ সংস্থার আহবায়ক কমিটির সদস্য মো. শাহ নেওয়াজ।

এসময় লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সহ লামায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর