চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নামমমো.ফোরকান (৮)।সে বদিউল আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান জানান, ফোরকান খেলতে গিয়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। ঘন্টাখানেক পর পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাইমুনা তাসনিম জানায়, দুপুর সাড়ে ১২ টায় শিশুটিকে স্বজনরা হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু ঘটেছে।
হুমায়ূন কবির শাহ সুমন/বার্তা বাজার/এসবি