‘এতিম শেখ হাসিনার সাথে প্রতারণা করলে আল্লাহর গজব পড়বে’

যারা এতিম শেখ হাসিনার সাথে প্রতারণা করবে তাদের ওপর আল্লাহর গজব নেমে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর ৭৫ জন্মদিন উপলক্ষ্যে দোয়া, দুস্থতের মাঝে খাদ্য বস্ত্র ও স্বাস্থ্য বিষয়ক সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, দুঃসময়ের নেতাকর্মীরা ডুকরে ডুকরে কাঁদে, যখন দেখে নতুন একজন আসছে, সবদিক দিয়ে স্বাস্থ্য ভালো, তাদের নিয়ে নেতা চলে, আমাদের চিনে না, তাদের ওপরে আল্লাহর গজব পড়বে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন। একটি কথা আল্লাহকে হাজির-নাজির জেনে নিজের বিবেককে জিজ্ঞেস করে বলেন তো, রাস্তা দিয়ে হাঁটেন, বিয়ে-শাদিতে যান, সুন্নতে খাৎনায় যান, মসজিদে যান, জুম্মা পড়তে যান, কোথাও কি শেখ হাসিনার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়? উত্থাপিত হয় আমাদের নিয়ে? আমাদের কথাবার্তা, চালচলনে মানুষ ব্যথিত হয়? ব্যথিত হয়ে জনগণ শেখ হাসিনা থেকে দূরে সরে যায়? শেখ হাসিনাকে দূরে সরানো যাবে না। শেখ হাসিনা জনগণের নেত্রী, বিশ্বনেত্রী।

নেতকর্মীদের সতর্ক করে নানক বলেন, ক্ষমতাসীন দল করবেন, ক্ষমতায় দাপট দেখাবেন, শেখ হাসিনার অর্জনকে বিসর্জন দিবেন, তাদের এ দল করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর