চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উম্মোচন
সিজেকেএস সিডিএফ এ আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০২১ইং এ অংশগ্রহণকারী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের জার্সি উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে উক্ত জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলোয়াড়দের দৃঢ় মনোবল নিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামার পরামর্শ দেন এবং সকলকে মিলে মিশে দলের উন্নয়নে কাজ করার আহবান জানান।
চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত জার্সি উন্মোচনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন পরিচালক মোঃ ইলিয়াস, বোয়ালখালী উপজেলা পৌরসভার মেয়র জহুরুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, ফুটবল কোচ আবু সরওয়ার, ফুটবল কমিটির সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, বোরহান উদ্দিন শাহেদ, সৈয়দ মাহ্ফুজুর রহমান, আবু বকর সাহেদ শান, খেলোয়াড় ও কর্মকর্তা সহ প্রমুখ।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি