আবারও পরিবর্তন সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২১ সেশনের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আবারও তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । এ নিয়ে তৃতীয়বারের মতো প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ০৮ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার্থীরা আগামী ০৮ অক্টোবর থেকে প্রবেশপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামি ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর সাত কলেজের তিনটি ইউনিটের ২৬ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় এক লাখ। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য আবেদন করেছেন ৩০ হাজারের বেশি, বাণিজ্য অনুষদে আবেদন করেছেন ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান অনুষদের আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ভর্তির আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

ওমর ফারুক/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর