তালেবানের সাথে শক্তিশালী সম্পর্ক হচ্ছে তুরস্কের

আফগানিস্তানের দ্বিতীয় ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত। বুধবারের এই সাক্ষাতে পরস্পরের মধ্যে বিরাজমান সম্পর্কে আরও জোরদার ও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়।

তুরস্কের দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত সিহাদ এরগিনে ও তালেবান সরকারের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফী এক বৈঠক করেছেন। সেখানে তুর্কি ও আফগান জনগণের মধ্যে দৃঢ় বন্ধনের উপর জোর দেন এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এদিকে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন তালেবানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি। সেখানে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

দূতাবাস টুইট করেছে, ‘তারা (এরগিনে এবং আজিজি) দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য তাদের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং এই লক্ষ্যগুলি অর্জনের উপায় নিয়ে আলোচনা করেছেন।’

এদিকে গত মাসে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, যদি তালেবানরা নিজেদের ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে তাহলে বছরের পর বছর আমরা কেন তাদেরকে সহযোগিতা করে যাব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর