কুমারখালীতে সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা
কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ সরকারের উন্নয়ন,অগ্রগতি ও অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু , সালাউদ্দিন খান তারেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ।
হারুন অর রশিদ হারুন সভাপতি উপজেলা যুবলীগ, আক্তারুজ্জামান নিপুণ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কামরুজ্জামান তালুকদার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুমারখালী, যদুবয়রা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম। জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল্লা আল বাকী বাদশা।
এই সময় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ পৃথিবীর মধ্যে একটি বৃহত্তম দল, আওয়ামীলীগ দল নয় এটি একটি অনুভূতির নাম।
এই সময় উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মোশারফ হোসেন/বার্তা বাজার/এসবি