গাজীপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার
গাজীপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার এবং স্বর্নালঙ্কার, লুণ্ঠিত মালামাল বিক্রয়ের টাকা, ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ, হায়েস গাড়ী উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার শাহবাগ ও পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী ১। মোঃ আসাদুজ্জামান পলাশ (৪০), পিতা- মোঃ এস্কেন্দার আলী, সাং-আমতলী, কাটাখালী, ০৯নং ওয়ার্ড, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ২। মোঃ অলিউর রহমান (৪০), পিতামৃত তোফাজ্জল হোসেন, সাং-চালিতা বুনিয়া, থানা-মঠবাড়ীয়া, জেলা- পিরোজজপুর, ৩। মোঃ আঃ হাকিম (৪০), পিতা-মৃত ইউসুফ আলী জমাদার, সাং-মহেশপুর, ১৪ নং ইউপি, ওয়ার্ড নং-০৬, থানা-বাকেরগঞ্জ , জেলা-বরিশাল, এ/পি-শহীদ রওশন সড়ক, খন্দকার আহসান আলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। রিপন আহাম্মেদ রবিন (৪০), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং ১৬/১/এ কাজীরবাগ, মিয়াজান লেন, (যাত্রাবাড়ীছ গোলাপবাগ মাঠের পাড়ে), থানা-যাত্রাবাড়ী, ঢাকা মহানগর, ঢাকা ৫। মোঃ কামরুল ইসলাম (৩৬), পিতা- মোঃ সুলতান খলিফা, সাং-পাত্রী শিবপুর, থানা-বাকেরগঞ্জ , জেলা-বরিশাল, এ/পি- শহীদ রওশন সড়ক, খন্দকার আহসান আলীর বাসার ভাড়াটিয়া, থানা-বাসন, জিএমপি, গাজীপুর ৬। মোঃ মোহন চৌকিদার (৫২), পিতা-মৃত আলী আহাম্মেদ চৌকিদার, সাং-পাটুয়া,থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, এ/পি-হাসনাবাদ সেন্টার গলির মুখে, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা ৭। মোঃ বাচ্চু মিয়া (৪৫), পিতা-মৃত ফজলুল করিম, সাং-দত্তপাড়া, থানাচন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-১নং সেগুন বাগিচা, গণপূর্ত স্টাফ কোয়ার্টার, শাহিনুরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-রমনা, ঢাকা মহানগর, ঢাকা সকলকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, আসামীদের হেফাজত হতে স্বর্নালঙ্কার সোনা ০৩ ভরি ০৩ আনা, রুপা- ১১ ভরি ০৭ আনা, নগদ ১০,০০০ টাকা, হ্যান্ডকাফ ০১ জোড়া, ডিবির জ্যাকেট ০২ টি, আসামীদের ব্যবহৃত ৭ টি মোবাইল ফোন এবং অপরাধের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী যাহার নম্বর- ঢাকা-মেট্রো-ট-১৯১৫২২ উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরোও উপস্থিত ছিলেন, রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ কমিশনার(সদর জোন,অতিঃ দায়িত্ব এসি মিডিয়া), আবুসায়েম নয়ন, সহকারী পুলিশ কমিশনার(ডিবি) সহ ডিবির পুলিশ পরিদর্শক জনাব ইব্রাহিম খলিল সহ অন্যান্য অফিসার ফোর্স ।
উল্লেখ্য, আসামীরা গত ১৯/০৯/২০২১ তারিখ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ীর উত্তরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে মামলার বাদীর মামাতো ভাই ও দোকানের কর্মচারীকে গাড়ীতে উঠিয়ে নিয়ে মারধর করে ১৪ ভরি ৭ আনা স্বর্নালংকার ও ১০৭ ভরি রুপার অলংকার, যাহার সর্বমোট মূল্য-১১,৩২,০০০/- টাকা লুট করে। গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন মৌচাক এলাকায় রাস্তার পাশে ফেলে যায় । পরে মামলাটি রুজু করা হয়।
আরিফ চৌধুরী/বার্তা বাজার/এসবি