কেরানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

ঢাকার কেরাণীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ মন্টু ওরফে মিঠুন (২৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) দুপুরে র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাত পুনে ১টা থেকে পুনে ২টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি গেইট ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ২ টি কার্তুজ (গুলি) ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, মারামারি, অস্ত্র ও মাদকের ৫টি মামলা রয়েছে । গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাাজর/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর