নান্দাইলে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

উপজেলায় কভিডকালীন কিশোরি স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার সভাপতিত্ব করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

জানা গেছে, ড. শিরিন শারমিন চৌধুরৗ নান্দাইলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কিশোরি স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিয়ে বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি বিগত সময়ে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন নিয়ে আলোচনা করে। পরে নান্দাইলের মানুষের খোঁজ খবর নেন তিনি।

কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুইয়া, ইউএনও আবুল মনসুর, ওসি মিজানুর রহমান আকন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর