স্ত্রীর বান্ধবীকে ধর্ষণ: জামিনে মুক্ত হয়ে আরেক স্কুলছাত্রীকে ধর্ষণ

বরগুনা সদরে স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের দায়ে গত ৫ আগস্ট গ্রেফতার করা হয় রাব্বি নামের এক যুবকে। এ ঘটনায় দায়ের করা মামলায় ২২ আগস্ট জামিনে মুক্তি লাভ করেন তিনি।

কিন্তু বুধবার (২৯ সেপ্টেম্বর) আবার তার নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক রয়েছেন রাব্বি। অভিযুক্ত রাব্বি সদর সদর উপজেলার গৌরিচন্না এলাকার বাসিন্দা।

দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাব্বি তাআর এক বন্ধুর বাসায় নিয়ে ওই এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেতে ছাত্রী ও তার একটি ভুয়া কাবিননামা তৈরি করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশ আসলে পালিয়ে যায় রাব্বি।

এ বিষয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানান, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। গত ২৬ সেপ্টেম্বর রাব্বী তার বন্ধু মামুনের বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এমনকি আমার মেয়ের সঙ্গে বিয়ের ভুয়া কাবিননামাও তৈরি করে সে। আমার মেয়ে চলে আসতে চাইলে নিজের বাসায় নিয়ে নির্যাতন চালায় রাব্বী। বিষয়টি থানায় জানালে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে।

বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর মা। ঘটনার পর থেকেই রাব্বী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগেও একই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। রাব্বী মাদক মামলারও আসামি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর