সাতক্ষীরায় স্কুল ছাত্রী পূর্ণিমা দাশের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পূর্ণিমা রানী দাশকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত ধর্ষক পার্থ মন্ডলের ফাঁসির শাস্তি দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেস্বর) দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভোতোষ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাশ, নিহতের বাবা শান্তি রঞ্জন দাশ, মা চায়না দাশ, বোন প্রতিমা রানী দাশ, বান্ধবী সুধা রানী, সুন্দবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, কালিগঞ্জ মিডা সংস্থার সহ-সভাপতি পার্বতী রানী দাশ,আশাশুনি মৌমাছি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, দেবহাটর পারুলিয়ার প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শামিম আক্তার কুলসুম প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফাউন্ডেশন (ব্লাড ব্যাংক)বাংলাদেশ এর আয়োজনে সখিপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি রাজু ইসলাম রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শহীদুজ্জামান সাদ্দাম, প্রতিষ্ঠাতা শরিফ হোসেন, সামাজিক রক্তদান সেবাই আমরা সংস্থার প্রতিষ্ঠাতা রিপন ইসলাম, সহ-সভাপতি বিপ্লব ঢালী, সংগঠনের সভা-সভাপতি এনামুল হক সবুজ, কোষাধ্যক্ষ নাইমুর রহমান, স্বেচ্ছাসেবক আলমগীর, রেবেকা, জ্যোতি, মিম, তিশা, ফারাহানা সহ জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী বৃন্দ।
মানববন্ধনে ধর্ষক ও হত্যাকারী পার্থ মন্ডলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানানো হয়।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/এসবি