সৈয়দপুর থেকে সরাসরি চট্টগ্রাম ফ্লাইটের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রামে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী এমপি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সৈয়দপুর বিমানবন্দর হলরুমে উদ্বোধন করা হয়।

জানা যায়, সপ্তাহে তিন দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রামে ফ্লাইট চালু থাকবে। যাত্রী সেবা অনেকের চেয়েও বেশি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে যাত্রী বেশী হলে প্রতিদিন চালু রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, ইউ এস বাংলার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর সভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী প্রমুখ।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর