আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অতিরিক্ত যুধিষ্ঠির রঞ্জন পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ইউপির সচিবরা উপস্থিত ছিলেন।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি