মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলামের আঙ্গুল কর্তনের প্রতিবাদে মানববন্ধন

চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নওগাঁর ধামইরহাটের অসহায় মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলামের ডান হাতের ২টি আঙ্গুল কেটে নেওয়ার অপরাধে জড়িত চাঁদাবাজদের তদন্ত সাপেক্ষে শাস্তির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কের পাশে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে এলাকাবাসীসহ ৩শতাধীক শিক্ষার্থীরা অংশ্রগ্রহণ করেন।

জানা গেছে, উপজেলার চকউমর নামক এলাকার অসহায় নজরুল ইসলামের ছেলে মো. আনারুল ইসলাম (২২) সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। পরে ২০১৮ সালে জয়পুরহাট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে সেখানে চতুর্থ সেমিস্টার পর্যন্ত লেখাপড়া করে। পরবর্তীতে সেখান থেকে বগুড়া পলিটেকনিক্যালে পঞ্চম সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য প্রস্ততি গ্রহণ করেন। পরে বগুড়া পলিটেকনিক্যালের এর পাশে একটি এতিমখানা সংলগ্ন একটি মেস ভাড়া করেন। সেখানে মেসে থাকাকালীন সময়ে দুজন সন্ত্রাসী চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে গত ২১ সেপ্টেম্বর মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলাম এর মধ্যযুগীয় কায়দায় হাতের ২টি আঙ্গুল কেটে নেয়।

এসময় আনারুল ইসলামের বাবা,মাসহ বক্তারা এমন অমানবিক ঘটনায় জড়িত চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কাউন্সিলর আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, শিক্ষক আনিছুর রহমান, লিটন হোসেন, রাশেদ হোসেন, শিক্ষার্থী মো. রিয়াদ হোসেন, শাকিব হোসেন, মুন্না হোসেন প্রমুখ।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর