ওবায়দুল কাদের মেরুদণ্ডহীন: কাদের মির্জা

নোয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটি অপরাজনীতির আরেকটি চমক বলে মন্তব্য করেছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ওবায়দুল কাদেরদের মতো মেরুদণ্ডহীন নেতার নেতৃত্বের জন্য এ দলের প্রতি আর ভক্তি নেই। আমি বঙ্গবন্ধু-শেখ হাসিনাকে ভালোবাসি। তাদের গুণগান গেয়ে যাবো।

ওবায়দুল কাদেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ছোটভাই কাদের মির্জা আরও বলেন, আমার দাবিগুলো মেনে নিবেন বলেছেন এবং আমার উপর হামলার বিচার করবেন বললেও কার্যকর কোনো ব্যবস্থা তিনি নেননি।

এর আগে বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে আহ্বায়ক করা হয়।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর