তামিমা ফিরতে চাইলে আপত্তি নেই, তাকে গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী রাবিব হাসান। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবেএ কথা বলেন তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, ‘পিবিআই’র সুষ্ঠু তদন্তে বেরিয়েছে এসেছে প্রকৃত ঘটনা। নাসির এবং আমার স্ত্রী তামিমা অবৈধভাবে বিয়ে করেছে। তামিমা যদি সংসার করতে চায়, সে বিষয়টিও আমি বিবেচনায় নেবো। এ বিষয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করবো। আমার দায়ের করা মামলায় যেহেতু আদালতে চার্জশিট জমা হয়েছে, সেহেতু বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়েই আমি এমনটা চাইবো।’
এদিকে, ক্রিকেটার নাসির হোসেন ও কেবিন ক্রু তামিমাসহ তিনজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন।
এর আগে, নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন মামলার বাদী রাকিব হাসান। রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে প্রতিবেদন দাখিল করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেছেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। এরপরই নাসিরের বিরুদ্ধে অপরের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠে। ২৪ ফেব্রুয়ারি নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব।
বার্তা বাজার/অমি